ভারতের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF
| ভারতের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা |
সুপ্রিয় বন্ধুরা
আজ আমরা আলোচনা করবো ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা সম্পর্কে । বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা থেকে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে । তাই আজকে তোমাদের সাথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা সুন্দর একটি তালিকা তোমাদের সাথে শেয়ার করলাম এতে করে তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না এখান থেকে প্রশ্ন আসলে । তাই আর দেরি না করে নিচে থেকে এক্ষুনি ডাউনলোড করে নাও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকাটি ।
যেরকম ধরনের প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে তার কিছু নমুনা
- কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে ?
- এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
- এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠা করেন ?
- বেথুন কলেজ কে প্রতিষ্ঠা করেন ?
- ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় এর নাম কি ?
- বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
- ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কে প্রতিষ্ঠা করেন ?
ভারতের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা
| শিক্ষা প্রতিষ্ঠানের নাম | প্রতিষ্ঠাতা | প্রতিষ্ঠা সাল |
|---|---|---|
| কলকাতা মাদ্রাসা | ওয়ারেন হেস্টিংস | 1782 |
| এশিয়াটিক সোসাইটি | উইলিয়াম জোন্স | 1784 |
| বেনারস সংস্কৃত কলেজ | জোনাথান ডানকান | 1792 |
| ফোর্ট উইলিয়াম কলেজ | লর্ড ওয়েলেসলি | 1800 |
| শ্রীরামপুর মিশন | উইলিয়াম কেরি | 1800 |
| স্কুল বুক সোসাইটি ও হিন্দু কলেজ | ডেভিড হেয়ার | 1817 |
| অ্যাংলো হিন্দু স্কুল | রাজা রামমোহন রায় | 1822 |
| অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন | ডিরোজিও | 1828 |
| জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন (পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজ) | আলেকডান্ডার ডাফ | 1830 |
| ক্যালকাটা মেডিকেল কলেজ | লর্ড বেন্টিঙ্ক | 1835 |
| তত্ত্ববোধিনী পাঠশালা, বাঁশবেড়িয়া, হুগলি | দেবেন্দ্রনাথ ঠাকুর | 1840 |
| বেথুন স্কুল | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর(ড্রিঙ্ক ওয়াটার বেথুনের সাহায্যে) | 1849 |
| কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, বোম্বাই বিশ্ববিদ্যালয় | উডের সুপারিশে ব্রিটিশ সরকার | 1857 |
| দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স | ড. মহেন্দ্রলাল সরকার | 1876 |
| দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ | লালা হংসরাজ | 1886 |
| ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল | সতীশচন্দ্র মুখোপাধ্যায় | 1905 |
| বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট (পরবর্তীকালে নাম হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়) | আচার্য প্রফুল্ল চন্দ্র রায় | 1906 |
| বসু বিজ্ঞান মন্দির | জগদীশচন্দ্র বসু | 1917 |
| বিশ্বভারতী | রবীন্দ্রনাথ ঠাকুর | 1921 |
File Details::
File Name: ভারতের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা
File Format: PDF
No. of Pages: 01
File Size: 614KB
Click Here to Download
No comments:
Post a Comment