Agragami In WBCEF And WWCD In Civil Defence Organisation answer key 2022 pdf
| wbp civil defence answer key 2022 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ Agragami In WBCEF And WWCD In wbp civil defence exam 2022 পরীক্ষায় আসা 60টি GK প্রশ্নের সঠিক উত্তর তোমাদের সাথে এই পোষ্টের মাধ্যমে শেয়ার করলাম। এই GK প্রশ্নোত্তরের PDF টি তোমরা নিচে পেয়ে যাবে
1. বিনিম্নলিখিত কোন দেশটি ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত নয়?
(A) ভূটান
(B) মায়ানমার,
(C) নেপাল
(D) চীন
উত্তর: (B) মায়ানমার
2. আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোন দিনটিতে পালিত হয়?
(A) 10 ই ডিসেম্বর,
(B) 5 ই জুন
(C) 14 ই নভেম্বর
(D) ৪ ই মার্চ
উত্তর: (A) 10 ই ডিসেম্বর
3.উলগুলান বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?
(A) বীরসা মুন্ডা,
(B) চামরি মুন্ডা
(C) কানহু সরেন
(D) সিধু সরেন
উত্তর:(A) বীরসা মুন্ডা
4.ডেড সি (Dead Sea) কোথায় অবস্থিত?
(A) এশিয়া,
(B) আফ্রিকা
(C) দক্ষিণ আমেরিকা
(D) উত্তর আমেরিকা
উত্তর:(A) এশিয়া
5.মহাত্মা গান্ধী কার রচনার দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন?
(A) ম্যাক্সিম গোর্কী
(B) লিও টলস্টয়
(C) নেলসন ম্যান্ডেলা
(D) আড্ সাড্ সু কি
উত্তর:(B) লিও টলস্টয়
6.অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কী?
(A) কোহিমা
(B) ইটানগর,
(C) আইজল
(D) ইম্ফল
উত্তর:(B) ইটানগর
7.কাকে ভারতের 'Local Self Government'-এর জনক বলা হয়?
(A) লর্ড কার্জন
(B) লর্ড ক্লাইভ
(C) লর্ড রিপন,
(D) লর্ড মেয়ো
উত্তর:(C) লর্ড রিপন
8.একটি বিমানের ব্ল্যাক বক্স (Black Box)-এর রঙ কী?
(A) কমলা,
(B) সাদা
(C) হলুদ
(D) কালো
উত্তর:(A) কমলা
9.'কোনি' গ্রন্থটির রচয়িতা কে?
(A) গৌতম ভট্টাচাৰ্য্য
(B) বিমল কর
(C) মতি নন্দী,
(D) বলাইচাঁদ মুখোপাধ্যায়
উত্তর:(C) মতি নন্দী
10.ভূমিকম্পের মাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
(A) লিথোগ্রাফ
(B) এক্সোগ্রাফ
(C) সিসমোগ্রাফ
(D) কাটোগ্রাফ
উত্তর:(C) সিসমোগ্রাফ
11.নিম্নোক্ত কোনটি একটি ঝড় নয়?
(A) সুনামি ,
(B) টর্নেডো
(C) টাইফুন
(D) হারিকেন
উত্তর:(A) সুনামি
12.‘বনফুল’ কার ছদ্মনাম?
(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(B) বলাইচাঁদ মুখোপাধ্যায়,
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর:(B) বলাইচাঁদ মুখোপাধ্যায়
13.সালোকসংশ্লেষের জন্য নিম্নোক্ত কোনটি অবশ্যই প্রয়োজনীয়?
(A) কার্বন ডাই-অক্সাইড
(B) ওজোন
(C) হাইড্রোজেন
(D) অক্সিজেন
উত্তর:(A) কার্বন ডাই-অক্সাইড
14.কৃষ্ণদেব রায় কোন সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন?
(A) বিজয়নগর
(B) চালুক্য
(C) বাহমনি
(D) রাষ্ট্রকুট
উত্তর:(A) বিজয়নগর
15.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোসিমা শহরে যে অ্যাটম বম্বটি ফেলা হয়, তার নাম কী ছিল?
(A) লিটল বয়,
(B) নিউক্লিয়ার বম্ব
(C) ফ্যাট বয়
(D) লিটল ম্যান
উত্তর:(A) লিটল বয়
16.'শেষের কবিতা'র রচয়িতা কে?
(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(B) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(C) রবীন্দ্রনাথ ঠাকুর,
(D) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর:(C) রবীন্দ্রনাথ ঠাকুর
17.সাংইন হাং (Tsang Yin Hung) যিনি সবচেয়ে দ্রুত মাউন্ট এভারেস্টে সফল আরোহণ করেন, তিনি কোন দেশের অধিবাসী?
(A) সিঙ্গাপুর
(B) জাপান
(C) তাইওয়ান
(D) হংকং,
উত্তর:(D) হংকং
18.সুলতানপুর পক্ষীনিবাস কোন রাজ্যে অবস্থিত?
(A) উত্তরপ্রদেশ
(B) অন্ধ্রপ্রদেশ
(C) কর্ণাটক
(D) হরিয়ানা
উত্তর:(D) হরিয়ানা
19.ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত জামসেদপুর নিম্নলিখিত কোন নদীটির তীরে অবস্থিত?
(A) কংসাবতী
(B) সুবর্ণরেখা
(C) গঙ্গা
(D) মহানদী
উত্তর:(B) সুবর্ণরেখা
20.'সীমান্তগান্ধী’ নামে কে পরিচিত ছিলেন?
(A) খান আব্দুল গফ্ফর খান
(B) ওয়াজেদ আলি শাহ
(C) নবাব সলিমুল্লাহ
(D) আগা খান
উত্তর:(A) খান আব্দুল গফ্ফর খান
21.1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোন স্থানে আয়োজিত হয়েছিল?
(A) মাদ্রাজ
(B) দিল্লি
(C) বম্বে,
(D) কলকাতা
উত্তর:(C) বম্বে
22.SDRF-এর Full Form?
(A) State Dedicated Relief Force
(B) State Dedicated Response Force
(C) State Disaster Relief Force
(D) State Disaster Response Force
উত্তর:(D) State Disaster Response Force
23.নিম্নোক্ত কোনটিকে কোষের 'energy currency বলা হয় ?
(A) ক্লোরোফিল
(B) নিউক্লিয়াস
(C) গলগি বডি
(D) ATP,
উত্তর: (D) ATP
24.হীরাকুঁদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? -
(A) মহানদী,
(B) সুবর্ণরেখা
(C) গঙ্গা
(D) কংসাবতী
উত্তর: (A) মহানদী
25.নিম্নোক্ত কোনটিতে অ্যাট্রোপিন পাওয়া যায়?
(A) সৰ্পগন্ধা
(B) সিঙ্কোনা
(C) বেলেডোনা গাছ,
(D) চা পাতা
উত্তর: (C) বেলেডোনা গাছ
26.সর্বপ্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হন?
(A) ডি. এন. ওয়াচা
(B) ডব্লিউ. সি. ব্যানার্জি
(C)দাদাভাই নওরোজি
(D) এম. মালাবারি
উত্তর: (C) বেলেডোনা গাছ
27.কৃষ্ণমৃত্তিকা (Black Soil) নিম্নলিখিত কোনটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত?
(A) ধান
(B) পাট
(C) তুলা
(D) শাকসব্জি
উত্তর: (C) তুলা
28.নিম্নোক্ত কোনটি 'e-waste' রূপে বিবেচিত হয় না?
(A) কম্পিউটার
(B) মোবাইল ফোন
(C) প্লাস্টিক,
(D) টিভি
উত্তর: (C) প্লাস্টিক
29.বিখ্যাত গারসোপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
(A) অমরাবতী
(B) কাবেরী
(C) সরাবতী
(D) ইন্দ্রাবতী
উত্তর: (C) সরাবতী
30.ভারতীয় সংসদের উচ্চকক্ষ (Upper House) নামে পরিচিত?
(A) রাজ্যসভা
(B) বিধান পরিষদ
(C) বিধানসভা
(D) লোকসভা
উত্তর: (A) রাজ্যসভা
31.2021 সালের মার্চ মাসে ভারতবর্ষের কোন রাজ্যে বিধ্বংসী দাবানলের ঘটনাটি ঘটে?
(A) উড়িষ্যা
(B) মণিপুর
(C) মধ্যপ্রদেশ
(D) ঝাড়খণ্ড
উত্তর: (A) উড়িষ্যা
32.ভারতের কোন রাজ্যে 100% LPG সংযোগ রয়েছে?
(A) হিমাচল প্রদেশ
(B) পাঞ্জাব
(C) অন্ধ্রপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ
উত্তর: (A) হিমাচল প্রদেশ
33.নিম্নোক্ত কোনটি ভিটামিন-E-এর অভাবের ফলে হয়?
(A) স্কার্ভি
(B) রাতকানা রোগ
(C) রিকেট
(D) বন্ধ্যাত্ব,
উত্তর: (D) বন্ধ্যাত্ব
34.পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
(A) ছত্তিশগড়
(B) অন্ধ্রপ্রদেশ
(C) মধ্যপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ
উত্তর: (C) মধ্যপ্রদেশ
35.'Servants of India Society'-র প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(A) গোপালকৃষ্ণ গোখলে
(B) সুভাষচন্দ্র বোস
(C) মহাত্মা গান্ধী।
(D) সি. রাজাগোপালাচারী
উত্তর:(A) গোপালকৃষ্ণ গোখলে
36.জাতীয় নির্বাচন কমিশনের প্রথম প্রধান (Chief) কে ছিলেন?
(A) টি. এন. শেষণ
(B) আর. কে. ত্রিবেদী
(C) কে. ভি. কে. সুন্দরম
(D) সুকুমার সেন,
উত্তর: (D) সুকুমার সেন
37.এম এস শুভলক্ষ্মী কোন শিল্পকলার সঙ্গে জড়িত একটি নাম?
(A) শাস্ত্রীয় সঙ্গীত,
(B) লোকগীতি
(C) সরোদ
(D) ভারতনাট্যম
উত্তর: (A) শাস্ত্রীয় সঙ্গীত
38.বন্দীপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
(A) কর্ণাটক
(B) উত্তরপ্রদেশ
(C) হিমাচল প্রদেশ
(D) মধ্যপ্রদেশ
উত্তর: (A) কর্ণাটক
39.মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম কে ‘জাতির জনক’ রূপে অভিহিত করেন?
(A) বালগঙ্গাধর তিলক
(B) সুভাষচন্দ্র বোস,
(C) সি. রাজাগোপালাচারী
(D) সর্দার বল্লভভাই প্যাটেল
উত্তর: (B) সুভাষচন্দ্র বোস
40.পৃথিবীর আবর্তন গতির বেগ নিম্নোক্ত কোন স্থানে সর্বাধিক?
(A) দক্ষিণ মেরুতে
(B) সব জায়গাতেই সমান
(C) উত্তর মেরুতে
(D) নিরক্ষরেখায়,
উত্তর: (D) নিরক্ষরেখায়
41.অতীশ দীপঙ্কর কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
(A) নেপাল
(B) ভুটান
(C) ভারতবর্ষ
(D) বাংলাদেশ,
উত্তর: (D) বাংলাদেশ
42.বিট কয়েন কী?
(A) স্বর্ণমুদ্রা
(B) একটি কম্পিউটার
(C) ডিজিটাল মুদ্রা,
(D) ইংল্যান্ডের জাতীয় মুদ্রা
উত্তর: (C) ডিজিটাল মুদ্রা
43.1986 সালে চের্নোবিলে যে দুর্ঘটনাটি ঘটেছিল, তা মূলত কী ধরনের দুর্ঘটনা।
(A) ভূমিকম্পজনিত
(B) জৈব রাসায়নিকজনিত
(C) বিষাক্ত গ্যাসজনিত
(D) পরমাণু তেজস্ক্রিয়তাজনিত,
উত্তর: (D) পরমাণু তেজস্ক্রিয়তাজনিত
44.কোন পুরস্কার-কে নোবেল প্রাইজের এশীয় সংস্করণ বলে অভিহিত করা হয়?
(A) সরস্বতী সম্মান
(B) লিজিয়ন অফ মেরিট
(C) জ্ঞানপীঠ
(D) রামন ম্যাগসেসেই,
উত্তর: (D) রামন ম্যাগসেসেই
45.পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
(A) গ্রিনল্যান্ড,
(B) আইসল্যান্ড
(C) আন্দামান
(D) ইন্দোনেশিয়া
উত্তর: (A) গ্রিনল্যান্ড
46.টিয়ার গ্যাসের (Tear Gas) একটি উপাদান নিম্নলিখিতের মধ্যে কোনটি?
(A) ইথর
(B) ক্লোরোপিক্রিন,
(C) ইথানল
(D) ইথেন
উত্তর: (B) ক্লোরোপিক্রিন
47.নীচের কোন রাজ্যে বিখ্যাত কোলার স্বর্ণখনি অবস্থিত?
(A) কর্ণাটক,
(B) তেলঙ্গানা
(C) ঝাড়খণ্ড
(D) মধ্যপ্রদেশ
উত্তর: (A) কর্ণাটক
48.নিম্নলিখিতগুলির মধ্যে কোন ধাতুটি জলের থেকে হালকা?
(A) Hg
(B) Sn
(C) Fe
(D) Na,
উত্তর: (D) Na
49.‘চেকমেট’ শব্দবন্ধটি কোন খেলার সঙ্গে সম্বন্ধিত?
(A) পোলো
(B) হকি
(C) গল্ফ
(D) দাবা,
উত্তর: (D) দাবা
50.বিখ্যাত পর্যটক ইবন বতুতা কর্তৃক লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম কী?
(A) বাবরনামা
(B) কলহন
(C) তুজুক-ই-আকবরী
(D) রেহালা,
উত্তর: (D) রেহালা
51.নিম্নোক্ত কোন দ্রাঘিমাংশটি Indian Standard Time বলে চিহ্নিত করা হয়?
(A) 90-5°E
(B) 72.5°E
(C) 82.5°E,
(D) 75.5°E
উত্তর: (C) 82.5°E
52.'কিয়োটো প্রোটোকল' কীসের সঙ্গে সম্পর্কিত?
(A) বিশ্ববাণিজ্য
(B) জলপথ চুক্তি
(C) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ
(D) পরিবেশ দূষণ
উত্তর:(D) পরিবেশ দূষণ
53.সদ্যপ্রয়াত ভারতবর্ষের Chief of Defence Staff শ্রী বিপিন রাওয়াত কোন রাজ্যের অধিবাসী ছিলেন?
(A) উত্তরাখণ্ড,
(B) পাঞ্জাব
(C) হিমাচল প্রদেশ
(D) তামিলনাড়ু
উত্তর: (A) উত্তরাখণ্ড
54.আফগানিস্তান-এর রাজধানীর নাম কী?
(A) তাসখন্দ
(B) পেশোয়ার
(C) কাবুল,
(D) কান্দাহার
উত্তর: (C) কাবুল
56.বিশ্ব জলদিবস কোন দিনটিতে পালিত হয়?
(A) 23 শে মার্চ
(B) 5ই জুন
(C) 22 শে মাৰ্চ,
(D) ৪ই মার্চ
উত্তর: (C) 22 শে মাৰ্চ
57.উত্তর গোলার্ধে কোন দিনটি মহাবিষুব নামে পরিচিত?
(A) 21 শে মাৰ্চ,
(B) 22 শে ডিসেম্বর
(C) 23 শে সেপ্টেম্বর
(D) 21 শে জুন
উত্তর: (A) 21 শে মাৰ্চ
59. Indian Tsunami Warning Centre কোথায় অবস্থিত?
(A) পারাদ্বীপ
(B) চেন্নাই
(C) হায়দ্রাবাদ
(D) বিশাখাপত্তনম
উত্তর: (C) হায়দ্রাবাদ
60.সুন্দরবন ব-দ্বীপ দুটি নদী দ্বারা সৃষ্ট। একটি গঙ্গা, অন্যটি কী?
(A) সুবর্ণরেখা
(B) দামোদর
(C) মহানদী
(D) ব্রহ্মপুত্র
উত্তর: (D) ব্রহ্মপুত্র
No comments:
Post a Comment