একনজরে সৌরজগৎ pdf | Solar System GK in Bengali
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভূগোলের সৌরজগৎ টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে সৌরজগৎ জিকে PDF টি শেয়ার করলাম।
- সৌরজগৎ কে আবিষ্কার করেন-কোপার্নিকাস।
- সৌরজগতের নিকটতম নক্ষত্র—প্রক্সিমা সেন্টাওরি
- মিল্কিওয়ে (আকাশগঙ্গা) ছায়াপথের উজ্জ্বলতম নক্ষত্র—সিরিয়াস (অপর নাম ডগ স্টার)
- নীল গ্রহ (Blue planet)—পৃথিবী
- লাল গ্রহ (Red planet) —মঙ্গল
- হলুদ গ্রহ (Yellow planet) শুক্র
- পৃথিবীর যমজ গ্রহ—শুরু
- ‘গ্রেট রেড স্পট’ দেখা যায় যে গ্রহে—বৃহস্পতি
- শুকতারা বা সন্ধ্যাতারা বলা হয় যে গ্রহকে -শত্রু
- যে যে গ্রহে বলয় দেখা যায়—বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং ও নেপচুন
- সূর্যের ব্যাস—প্রায় 13 লক্ষ 92 হাজার কিমি (পৃথিবীর ব্যাসের প্রায় 109 গুণ)
- সূর্যের আয়তন—পৃথিবীর আয়তনের প্রায় 13 লক্ষ গুণ
- সৌরজগতের অন্তঃস্থ গ্রহগুলি হল— মঙ্গল, পৃথিবী, বুধ ও শুক্র
- সৌরজগতের বহিঃস্থ গ্রহগুলি হল— শনি, বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুন
- বামন গ্রহ - প্লুটো
- পৃথিবীর একমাত্র উপগ্রহ—চাঁদ
- মঙ্গলের উপগ্রহ—ফোবোস ও ডিমোস
- পৃথিবীর আকৃতি—অভিগত গোলক, জিওয়েড (Geoid)
- সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে—৪ মিনিট 20 সেকেন্ড
- পৃথিবীর নিজের মেরুরেখার চারদিকে একবার পাক খেতে সময় লাগে (আহ্নিক গতি) — 23 ঘণ্টা 56 মিনিট 4সেকেন্ড
- সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে (বার্ষিক গতি) 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড
- পৃথিবী থেকে চাঁদের দূরত্ব — 3 লক্ষ 84 হাজার 400 কিমি
- পৃথিবীকে একবার পরিক্রমণ করতে চাঁদের সময় লাগে—27 দিন 7 ঘণ্টা 43 মিনিট 11 সেকেন্ড
- সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন—এরাটোসথেনিস
- পৃথিবীর বয়স—প্রায় 4.6 বিলিয়ন বছর
- পৃথিবীর সর্বত্র দিনরাত্রির দৈর্ঘ্য সমান—21 মার্চ ও 23 সেপ্টেম্বর
- উত্তর গোলার্ধে সবচেয়ে বড়ো দিন ও সবচেয়ে ছোটো রাত্রি (দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা) কর্কটসংক্রান্তি— 21 জুন
- উত্তর গোলার্ধে সবচেয়ে বড়ো রাত্রি ও সবচেয়ে ছোটো দিন (দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা) মকরসংক্রান্তি— 22 ডিসেম্বর
- সৌরকিরণ কর্কটক্রান্তি (23 1/2) ° উত্তর অক্ষরেখা) ও মকরক্রান্তি (23 1/2° দক্ষিণ অক্ষরেখা) রেখার ওপর লম্বভাবে আপতিত হয় যথাক্রমে – 21 জুন ও 22 ডিসেম্বর
- পৃথিবীর সর্বত্র মধ্যাহ্ন সূর্যরশ্মি লম্বভাবে নিরক্ষরেখার ওপর আপতিত হয়—21 মার্চ ও 23 সেপ্টেম্বর
- মহাবিষুব ও জলবিষুব ঘটে যথাক্রমে— 21 মাৰ্চ ও 23 সেপ্টেম্বর
- সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় (প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি) –4 জুলাই (অপসূর অবস্থান)
- সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় (প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি)–3 জানুয়ারি (অনুসূর অবস্থান)
- 22 ডিসেম্বরের পর থেকে 21 জুন পর্যন্ত মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখার দিকে সূর্যের উত্তরমুখী আপাত গতি হল—সূর্যের উত্তরায়ণ
- 21 জুনের পর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার দিকে সূর্যের দক্ষিণমুখী আপাত গতি হল—সূর্যের দক্ষিণায়ন
- উত্তর গোলার্ধে সুমেরু অঞ্চলে যখন একটানা 6 মাস রাত্রি থাকে (23 সেপ্টেম্বর থেকে 21 মার্চ) তখন রাতের আকাশে রামধনুর মতো আলোর জ্যোতিকে বলা হয়—সুমেরু প্রভা বা অরোরা বোরিওলিস
- দক্ষিণ গোলার্ধে কুমেরু অঞ্চলে যখন একটানা 6 মাস রাত্রি থাকে (21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর) তখন রাতের আকাশে রামধনুর মতো আলোর জ্যোতিকে বলা হয়—কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস
- পৃথিবীর বাইরে প্রথম গ্রহ যেখানে সর্বপ্রথম মহাকাশ যান অবতরণ করে -বুধ
- যে গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমণকাল প্রায় সমান -(যথাক্রমে 243 দিন এবং 224 দিন 16 ঘণ্টা 48 মিনিট)- শুক্র
- যে গ্রহে দিনের দৈর্ঘ্য পৃথিবীতে দিনের দৈর্ঘ্যের প্রায় সমান— মঙ্গল
- যে যে গ্রহকে টেরেস্ট্রিয়াল গ্রহ (Terrestrial planet) বলা হয়—বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল
- যে যে গ্রহকে জভিয়ান গ্রহ (Jovian planet) বলা হয়- বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন
- জভিয়ান টুইন্স (Jovian twins) বলা হয়—ইউরেনাস এবং নেপচুনকে
- গ্রহাণুপুঞ্জ (Asteroids) অবস্থিত যে দুটি গ্রহের মধ্যে— মঙ্গল এবং বৃহস্পতি
- সৌরজগতের সবচেয়ে বড়ো উপগ্রহ—গ্যানিমিড (বৃহস্পতির উপগ্রহ)
- বরফের টুপি (ice cap) আছে যে যে গ্রহের—মঙ্গল ও পৃথিৱী
- শনির সবচেয়ে বড়ো উপগ্রহ—টাইটান
- বৃহস্পতির আয়তন পৃথিবীর আয়তনের–1300 গুণ
- যে গ্রহের বায়ুমণ্ডলের অধিকাংশই কার্বন ডাইঅক্সাইড—শুক্র(96.5%)
- গ্যালিলিও উপগ্রহ (Galilean satellites) — ইও, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো
- সূর্যের সবচেয়ে কাছের গ্রহ- বুধ
- সৌরজগতের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনুযায়ী পৃথিবীর স্থান- তৃতীয়
- আকৃতিতে সৌরজগতে পৃথিবীর স্থান- পঞ্চম
- পৃথিবীর গড় ব্যাসার্ধ -6371 কিমি
- চাঁদের দিন ও রাত্রির মোট সময় পৃথিবীর -14 দিনের সমান
File Details:
PDF Name : Solar System GK in Bengali
Language : Bengali
Size :313 kb
No. of Pages : 04
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment