নোবেল পুরস্কার 2022
![]() |
| Nobel Prize 2022 Winners List |
বন্ধুরা,
আজ নোবেল পুরস্কার 2022 বিজয়ীদের তালিকা PDFটি আপনাদের সাথে শেয়ার করলাম যেটিতে ২০২২ সালের সমস্ত নোবেল বিজয়ীর নাম, দেশ ও ক্ষেত্র লিপিবদ্ধ রয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় নোবেল পুরস্কার থেকে অবশ্যই প্রশ্ন আসবে।
নোবেল পুরস্কার ২০২২ সম্পর্কে আলোচনার আগে দেখে নিয় নোবেল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ।
নোবেল পুরস্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
❐ সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন ।
❐ আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল-এর মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয় ।
❐ প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয় ১৯০১ সালে
❐ প্রথমে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি এই চারটি বিষয়ে পারদর্শী এবং সফল ব্যাক্তি এবং সংস্থাকে এই পুরস্কার দেওয়া শুরু হয়ে যায়। ( অর্থনীতি ছাড়া)।
❐ অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয় ১৯৬৯ সালে ।
❐ নোবেল শান্তি পুরুস্কার প্রদান করা হয় নরওয়ের অসলো শহর থেকে।
❐ নোবেল শান্তি ছাড়া অন্য পুরস্কারগুলো প্রদান করা হয় স্টকহোম কনসার্ট হল(সুইডেন) থেকে।
২০২২ সালের নোবেল প্রাপকদের তালিকা
❐ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার 2022
আমেরিকার জন এফ ক্লোজার(John F. Clauser), ফ্রান্সের অ্যালেন অ্যাসপেক্ট(Alain Aspect) এবং অস্ট্রেলিয়ার অ্যাটন জেলিঙ্গার(Anton Zeilinger) কোয়ান্টাম ইনফরমেশনের জন্য পদার্থবিজ্ঞানে যুগ্ম ভাবে বিজয়ী হলেন।
❐ রসায়নে নোবেল পুরস্কার 2022
আমেরিকার ক্যারোলিন আর. বার্তোজী(Carolyn R. Bertozzi) ও কার্ল ব্যারি সার্পলেশ(K. Barry Sharpless) এবং ডেনমার্কের মর্টেন মেন্ডল(Morten Meldal) ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য রসায়ন বিজ্ঞানে যুগ্ম ভাবে নোবেল পুরস্কার 2022 বিজয়ী হলেন।
❐ ফিজিওলজি বা চিকিৎসা বিজ্ঞান নোবেল পুরষ্কার 2022
সুইডেনের সান্তে প্যাবো(Svante Pääbo ) বিলুপ্ত হোমিন এবং মানব প্রজাতির জিনোম সম্পর্কিত গবেষণায় আবিষ্কারের জন্য চিকিৎসা বিজ্ঞানে একক ভাবে নোবেল পুরষ্কার 2022 বিজয়ী হলেন।
❐ সাহিত্যে নোবেল পুরস্কার 2022
ফরাসী লেখিকা Annie Ernaux সাহসও নিখুঁত মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়কে একত্রিত করে যেভাবে তিনি ক্ষুরধার কলমে অনাবৃত করেছেন সেই পেক্ষাপট থেকে সাহিত্য বিভাগে একক ভাবে নোবেল জয়ী হলেন।
❐ নোবেল শান্তি পুরস্কার 2022
বেলারুশের মানবাধিকার আইনজীবী আলেস বিলিয়াতস্কি (Ales Bialiatski), রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল (Russian human rights organisation Memorial) এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ (Center for Civil Liberties) এরা যৌথ ভাবে নোবেল শান্তি পুরষ্কার ২০২২-টি পাচ্ছেন।
❐ অর্থনীতিতে নোবেল পুরস্কার 2022
আমেরিকার তিন অর্থনীতিবিদ বেন এস. বারন্যাঙ্ক(Ben S. Bernanke), ডগ্লাস ডব্লিউ. ডায়মন্ড(Douglas W. Diamond) এবং ফিলিপ এইচ. ডিবভিগ(Philip H. Dybvig) ব্যাঙ্ক এবং আর্থিক সংকটের উপর গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল পেয়েছেন।
File Details ::
File Name: নোবেল পুরস্কার ২০২২
File Format: PDF
No. of Pages: 03
File Size: 326 KB
Download Link : Download Now
.jpg)
No comments:
Post a Comment