Breaking







Thursday, January 27, 2022

ভারতের উল্লেখযোগ্য বাঁধ সমূহ PDF |Major Dams in India

 ভারতের উল্লেখযোগ্য বাঁধ সমূহ PDF |Major Dams in India 

Major Dams in India in bengali
ভারতের উল্লেখযোগ্য বাঁধ সমূহ
সুপ্রিয় বন্ধুরা

আজ ভারতের বিভিন্ন উল্লেখযোগ্য বাঁধ সমূহের তালিকা pdf বা Major Dams in India pdf টি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে তোমরা পেয়ে যাবে ভারতের উল্লেখযোগ্য নদীর উপর গড়ে ওঠা বাঁধের নামের তালিকা গুলি এবং কোন রাজ্যে অবস্থিত সেই বাঁধগুলি। এখান থেকে এখন প্রায় প্রতিটি চাকরির পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। যেমন - ভারতের উচ্চতম বাঁধের নাম কি ? , তেহরি বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে ? ভাকরা নাঙ্গাল বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?


ভারতের কিছু গুরুত্বপূর্ণ বাঁধের সংক্ষিপ্ত পরিচয় 

তেহরি বাঁধ
তেহরি বাঁধটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এটি ভারতের সর্বোচ্চ বাঁধ যার উচ্চতা 260.5 মিটার। এটি বিশ্বের শীর্ষ দশটি সর্বোচ্চ বাঁধের তালিকায়ও রয়েছে। এই বাঁধ ভাগীরথী নদীর উপর অবস্থিত।

  • বাঁধের উচ্চতা- 260.5 মি
  • বাঁধের দৈর্ঘ্য- 575 মি


ভাকরা নাঙ্গল ড্যাম
ভাকরা নাঙ্গল বাঁধটি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্যে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম বাঁধ যার উচ্চতা 225 মিটার এবং সমগ্র এশিয়ার বৃহত্তম বাঁধগুলির মধ্যে এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। এটি সুতলজ নদীর তীরে অবস্থিত।

  • বাঁধের উচ্চতা- 226 মি
  • বাঁধের দৈর্ঘ্য- 520 মি


হীরাকুদ বাঁধ
হীরাকুদ বাঁধটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এটি ভারতের দীর্ঘতম বাঁধ যার মোট দৈর্ঘ্য 25.79 কিমি । এটি বিশ্বের দীর্ঘতম বাঁধের তালিকায়ও রয়েছে। হীরাকুদ বাঁধ মহানদীর উপর অবস্থিত।

  • বাঁধের উচ্চতা- 61 মি
  • বাঁধের দৈর্ঘ্য- 4.8 কিমি (মূল বাঁধ)


নাগার্জুন সাগর বাঁধ
নাগার্জুন সাগর বাঁধটি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। এটি এখন পর্যন্ত নির্মিত ভারতের বৃহত্তম রাজমিস্ত্রি তৈরি বাঁধ। এটি বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদ। এটির 26টি গেট রয়েছে এবং এর দৈর্ঘ্য 1.55 কিমি। এটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত।
বাঁধের উচ্চতা- 124 মিটার
বাঁধের দৈর্ঘ্য- 4863 মিটার (মোট দৈর্ঘ্য)



ভারতের উল্লেখযোগ্য বাঁধ সমূহ

বাঁধ রাজ্য নদী
তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটক তুঙ্গভদ্রা
হীরাকুদ বাঁধ ওড়িশা মহানদী
ভাকরা নাঙ্গল ড্যাম পাঞ্জাব শতদ্রু /সতলেজ
নাগার্জুন সাগর বাঁধ তেলেঙ্গানা কৃষ্ণ
তেহরি বাঁধ উত্তরাখণ্ড ভাগীরথী
ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গ গঙ্গা
মাইথন বাঁধ ঝাড়খণ্ড বরাকর
সর্দার সরোবর বাঁধ গুজরাট নর্মদা
ভবানী সাগর বাঁধ তামিলনাড়ু ভবানী
কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটক কাবেরী
মেত্তুর বাঁধ তামিলনাড়ু কাবেরী
রিহান্দ বাঁধ উত্তরপ্রদেশ রিহান্দ
ইন্দ্রাবতী বাঁধ ওড়িশা ইন্দ্রাবতী
গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশ চম্বল
কয়না বাঁধ মহারাষ্ট্র কয়না
সালাল বাঁধ জম্মু ও কাশ্মীর চেনাব
ম্যাসেঞ্জার বাঁধ পশ্চিমবঙ্গ ময়ূরাক্ষী
উকাই বাঁধ গুজরাট তাপ্তি
উরি বাঁধ জম্মু ও কাশ্মীর ঝিলাম
রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশ বতোয়া
নিজাম সাগর বাঁধ তেলেঙ্গানা মঞ্জিরা
পাঞ্চেত বাঁধ ঝারখণ্ড দামোদর
কাল্লানাই বাঁধ তামিলনাড়ু কাবেরী
সোমাসিলা বাঁধ অন্ধ্রপ্রদেশ পেন্না

ভারতের উল্লেখযোগ্য বাঁধ সমূহ PDF টি Download করুন


File Details::
File Name: ভারতের নদী বাঁধ সমূহ PDF
File Format: PDF
No. of Pages: 2
File Size: 646 KB
Click Here to Download

Read more....


No comments:

Post a Comment